জিয়াউল জিয়া
কৃষি উপদেষ্টার আশ্বাসের দীর্ঘ নয় মাসের পরও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী আট দফা দফা বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। বুধবার কেন্দ্রীয় কর্মসূচির আলোকে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে।
সকালে ক্যাম্পাসে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৬ষ্ট পর্ব শিক্ষার্থী আরিফুর রহমান, ওয়াহিদ হোসেন, শুভংকর দেবনাথ, রাকিব, সূর্য দে প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, গত নয় মাস পূর্বে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেট,কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করা সহ আট দফা দাবি নিয়ে আন্দোলনের পর কৃষি উপদেষ্টা আশ্বাস দিলেও তার কোন বাস্তবায়ন হয়নি। আমরা আর আশায় থাকতে চাই না। আমাদের দাবিগুলো প্রজ্ঞাপন আকারে না দেয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাবো।

