বিশেষ প্রতিবেদক, বান্দরবান
ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বান্দরবানে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসল্লীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হওয়া খন্ডখন্ড মিছিল নিয়ে সমবেত হয় মুসল্লীরা।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, জজকোর্ট মসজিদে খতিব মাওলানা মুজিবুল হক, মাওলানা বদিউল আলম, ছাত্রনেতা আসিফ ইকবাল প্রমুখ।
পরে দুষ্কৃতকারীর গুলিতে নিহত শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। কেন্দ্রীয়
বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী বলেন, ওসমান হাদি একজন সত্যিকারের দেশপ্রেমিক মুসলমান ছিলেন৷ যিনি দেশ ও দীনের চিন্তা করতেন। ভারত ও ইহুদিদের ষড়যন্ত্রের নীলনকশা দিয়ে কথা বলতে গিয়েই শহীদ হয়েছে। তার মাগফিরাত কামনায় আমরা সমবেত হয়েছি।

