ডেস্ক রিপোর্ট ॥
রাঙামাটিতে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপ-পরিচালক, ডিএই, রাঙামাটির প্রশিক্ষণ হল রুমে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানাজ পারভীন, বরকল উপজেলা কৃষি অফিসার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. রেজাউল করিম।
প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি সদর, নানিয়ারচর, কাপ্তাই, কাউখালী উপজেলা ও কৃষি তথ্য সার্ভিস, রাঙামাটির ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, কফি ও কাজুবাদাম পার্বত্য এলাকার জন্য ব্যাপক সম্ভাবনাময় অর্থকারী ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির ন্যায় পার্বত্য এলাকার কৃষি ও কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নে জেলা পরিষদও কিছুদিনের মধ্যে কফি ও কাজুবাদাম প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। কাজুবাদাম ও কফি চাষের সম্প্রসারণে সার্বক্ষণিক কৃষকের সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

