কাউখালী প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কাউখালী উপজেলার এক বছর মেয়াদী ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ১৭ আগস্ট রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমন এই কমিটি অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে বেতবুনিয়া ইউনিয়নের মো. আলী হায়দারকে সভাপতি, ঘাগড়া ইউনিয়নের মো. মাসুদ মিয়াকে সাধারণ সম্পাদক ও কলমপতি ্ইউনিয়নের মো. মনির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। ৬১ বিশিষ্ট কমিটির মধ্যে বিভিন্ন পদে ৪৫ জন ও সদস্য পদে রাখা হয় ১৬ জনকে।
উপজেলা তাঁতী দলের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন জানান, কেন্দ্রীয় কমিটি যাকে যে পদে যোগ্য মনে করেছে বিগত দিনে দলের কার্যক্রমের ওপর ভিত্তি করে পদ দিয়েছে। উপজেলা তাঁতীদল কাউখালী উপজেলা বিএনপির অন্যতম শক্তি হিসেবে গড়ে তুলে দেশ ও জনগণের জন্য কাজ করে যাবে।

