ইয়াছিন রানা সোহেল ॥
বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের নবগঠিত কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। শুরুতে নবগঠিত কমিটির সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক এবং সকলের সাথে পরিচিত হন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের বিষয়। বীর মুুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে দেশকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
মুুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের নবগঠিত কমিটির আহবায়ক বীর মুুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, সদস্য বীর মুক্তিযোদ্ধা সফিকুল কাদের, বীর মুক্তিযোদ্ধা অনিল দাশ, বীর মুক্তিযোদ্ধা মো. ই¯্রাফিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফণি ভুষণ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধ মো. নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সুকুল রতন বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের নতুন কমিটি গত ৩১ জুলাই অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এই অনুমোদন দেন।

