থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলা নাফাখুম জলপ্রপাতের গোসলের নেমে নিখোঁজ পর্যটক মো. ইকবাল হোসেনের(২৪) মরদেহ ৭২ ঘণ্টা উদ্ধার করেছে উদ্ধারকারী দল। রবিবার বিকাল চারটায় ফায়ার ডিফেন্স চট্টগ্রাম আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরী দলের প্রধান রহিদুল ইসলাম জলপ্রপাতের পানির নিচে গভীর গুহা ভিতরের আটকানো মৃত দেহ উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার গোসলে নেমে পর্যটক মো. ইকবাল হোসেন নাফাখুমের গভীর গুহার ভিতরে আটকে গিয়ে নিখোঁজ হন।
পুলিশ, ফায়ার ডিফেন্স, বিজিবি সদস্যরা চেষ্টার পর অবশেষে ৭২ ঘন্টার পর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার ঢাকা থেকে ১৭ জনের একটি পর্যটক গ্রুপ আলীকদম হয়ে তিন্দু গ্রোপিং পাড়া এবং সেখান থেকে পর্যটক পথ প্রদর্শক ছাড়া স্থানীয় প্রশাসনের অনুমোদিত রেজিস্টার ছাড়া নাফাখুম জলপ্রপাতে ভ্রমণে যান সেখানে স্থানীয় একটি রিসোর্টে অবস্থান করেন তারা। নাফাখুম জলপ্রপাতে গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার ডিফেন্স চট্টগ্রাম আগ্রাবাদের স্টেশন অফিসার ডুবুরী দলের প্রধান রহিদুল ইসলাম বলেন, নাফাখুম জলপ্রপাতে গভীর গুহার ভিতরে মৃত দেহ পড়ে রয়েছে। আমরা তিনজন একে একে অক্সিজেন লাগিয়ে ৮ ঘন্টা মধ্যে মো. ইকবাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছি।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, ছয়জনের পুলিশের দল মো. ইকবাল হোসেনের মৃতদেহ নিয়ে আসছেন, অত্র থানচি থানা পৌছতে রাত হতে পারে। থানচি হতে নাফাখুম যাতায়াতে পায়ে ট্রেকিং করে মোট ১০ ঘন্টা সময় প্রয়োজন হয়। আগামীকাল সকালের মৃতদেহটি স্বজনদের হাতে হস্তান্তর করা হবে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ -আল-ফয়সাল বলেন, পর্যটকেরা প্রশাসনকে অবহিত করেনি। প্রশাসনে অনুমোদিত পথপ্রদর্শক গাইডও নিয়ে যাননি।

