কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রাঙামাটির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তা সমমান পদধারিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো. একরাম উদ্দিন, সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ মো. আলী জিন্নাহ। এতে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিনান্স অফিসার মোঃ গিয়াস উদ্দিন। প্রশিক্ষণ কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কৃষিবিদ এস. এম. খালিদ সাইফুল্লাহ, মুখ্য প্রশিক্ষক ও কৃষিবিদ মোঃ মশিউল ইসলাম, ঊর্ধ্বতন প্রশিক্ষক।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত রাঙ্গামাটি জেলার উপজেলা কৃষি অফিস, কৃষি তথ্য সার্ভিস ও হর্টিকালচার সেন্টারে কর্মরত ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা।(বিজ্ঞপ্তি)

