আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলা ছাত্রদলের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক মানবিক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি দুস্থ রোগী ও এতিম এবং উপজেলা মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলীকদম উপজেলা সভাপতি নুরুল সাফা(বাবু) বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে মানবসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত ধর্মীয় দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

