এম সুজন, নানিয়ারচর
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় পাহাড় কাটার দায়ে সমর চাকমা নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৩০ আগস্ট ) দুপুর ২টা ৫০ মিনিটে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবারবাগান এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। এসময় ভ্রাম্যমান আদালত নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের পাহাড় কাটার দায়ে এই দণ্ড প্রদান করা হয়।
এতে পাহাড় কাটার মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারায় তাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা বলেন, সমর চাকমা রাবার বাগান এলাকায় পাহাড় কাটার অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়।


