নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ করেছে বন বিভাগ। বুধবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন রাঙামাটির বরকল উপজেলার দুর্গম বরুণাছড়ি এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ প্রদান করা হয়।
ক্ষতিপূরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল। এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে হাতি সুরক্ষায় গঠিত এলিফ্যান্ট রেন্সপন্স টিম (ইআরটি) এর সভাপতি ও সদস্যসহ বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ক্ষতিপূরণ বাবদ ২১ ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত লক্ষ ৬৭ হাজার টাকা প্রদান করা হয়।

