পার্বত্য জেলা রাঙামাটিতে কার্যক্রম শুরু করেছে বুরো বাংলাদেশ। সংস্থাটির কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে শনিবার শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন। সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল্লাহ। এখন থেকে নিয়মিত ঋনদান কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংস্থাটি রাঙামাটি পার্বত্য জেলার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
বুরো বাংলাদেশ এনজিও’র যাত্রা শুরু
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleমাতৃভাষা ভিত্তিক দক্ষতা উন্নয়নে কর্মশালা
Next Article পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড সভা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2026 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.
