নিজস্ব প্রতিবেদক ॥
মসজিদ নির্মাণ ও নবীজির রওজা জেয়ারতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহযোগিতা চাইলেন ফারজানা আক্তার ঝর্না। সোমবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৪ সালে কুড়িগ্রামে বেগম জিয়ার একটা জনসভা হয়। সেই সভায় বেগম জিয়ার সামনে একটি ছোট্ট মেয়ে বসে। সেই মেয়েটিকে অনেক দুষ্টুমি-আদর করেন বেগম জিয়া। সেই মেয়েটি ছিলাম আমি ফারজানা আক্তার ঝর্না। পরের দিন আমি বিদ্যালয়ে গিয়ে আমার সহপাঠীদের বেগম জিয়ার আদরের বিষয়ে বলি এবং তাদেরকে বলেছিলাম, আমার খালামনি একদিন প্রধানমন্ত্রী হবে। তখন তারা বলেছিল, তিনি কখনোই প্রধানমন্ত্রী হবে পারবেন না, কারণ এরশাদকে কেউ কোনদিন নামাতে পারবে না। আমি তখন অনেক ছোট, তাদের নানা কথায় জেদের বশে বলে ফেলি-খালামনি প্রধানমন্ত্রী হলে আমি মসজিদ বানাবো। এরপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু আমি এখনো মসজিদ বানাতে পারি নাই। ২০০১ সালে কুমিল্লার কর্নেল আকবর মামাকে ১৯৮৪ সালের জনসভার দুষ্টুমির কথা বললে তিনি বলেন, তুই সেই মেয়ে আমার মনে আছে। কিন্তু অনেক চেষ্টার পরও বেগম জিয়ার আমি দেখা করতে পাারি নাই।
২০১৩ সালে ২২ অক্টোবর রাতে নবীজি আমার স্বপ্নে এসে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন এর আগেই আরো কিছু ইশারা আমি পাই ও আমারো কিছু নেক উদ্দেশ্য আছে যা পূরণ করার জন্য সহযোগিতা ছাড়া পারা যাবে না। তিনি আরো বলেন, আমি চাই আপনিসহ যেন এক সাথে অতিশীঘ্রই আল্লাহর ঘর মক্কায় তোয়াফ করে মদিনায় নবীজির রওজায় জেয়ারতে যেতে পারি, আশা করি আমার ইচ্ছা বেগম জিয়ার সহযোগিতায় পূরণ হবে।

