মিশু মল্লিক
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মরহুম আবুল কালাম আজাদের মৃত্যুজনিত বীমা দাবি বাবদ ৪,৭৭,০৬৮ (চার লাখ সাতাত্তর হাজার আটষট্টি) টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক মরহুমের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের চট্টগ্রাম রিজিওনের হেড অব সেলস মাইনুদ্দিন মিশু, রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কাশেম চৌধুরী, ডেপুটি রিজিওনাল ম্যানেজার রিপন রায়, ব্রাঞ্চ ম্যানেজার অলক চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ধ্রুব জ্যোতি চৌধুরী, অনুকূল ঘোষ, সুজন সেনসহ গার্ডিয়ান লাইফের বিভিন্ন ইউনিট ম্যানেজার ও ফিন্যানসিয়াল এসোসিয়েটরা অংশ নেন।
মরহুম আবুল কালাম আজাদের পক্ষে তার স্ত্রী মোসাম্মৎ রুমি খাতুন আনুষ্ঠানিকভাবে চেক গ্রহণ করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা শুধু একটি আর্থিক সুরক্ষা নয়, এটি পরিবারের ভবিষ্যতের নিশ্চয়তা। আজকের এই চেক হস্তান্তরের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, বীমা দাবির ক্ষেত্রে গার্ডিয়ান লাইফ সবসময় গ্রাহকের পাশে থাকে।
তারা আরও বলেন, মরহুম আবুল কালাম আজাদ একজন সৎ ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এই বীমা দাবি তাদের আর্থিকভাবে কিছুটা হলেও সহায়তা করবে।
গার্ডিয়ান লাইফের চট্টগ্রাম রিজিওনের হেড অব সেলস মাইনুদ্দিন মিশু বলেন, আমাদের লক্ষ্য দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি পরিশোধ করা। গ্রাহকের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।
চেক গ্রহণ শেষে মরহুমের স্ত্রী মোসাম্মৎ রুমি খাতুন গার্ডিয়ান লাইফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে গার্ডিয়ান লাইফ যে আন্তরিকতা ও দ্রুত সহযোগিতা করেছে, তা আমাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

