জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেছেন, যুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)- সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে এখন ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের শিখতে হবে। ক্ষেত্রগুলো তরুণদের খুঁজে বের করতে হবে। এসডিজি লক্ষ্যমাত্রা সম্পর্কে আমাদের জানতে হবে। তরুণরা অদম্য, অপ্রতিরোধ্য এবং তারুণ্যকে উপেক্ষা বা নিপীড়নের মাধ্যমে টিকে থাকা যায় না। তিনি পার্বত্য উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এখানে ১০০ টির অধিক বিদ্যালয়ে ইন্টারনেটভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হবে বলে সভাকে অবহিত করেন।
‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে পার্বত্য জেলা পরিষদ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে দমন নয়, বরং তাদের প্রাপ্য অধিকার, মৌলিক চাহিদা পূরণ এবং তরুণরা তাদের কাক্সিক্ষত স্বপ্ন পূরণে, দাবি আদায়ের আন্দোলনে যাতে নির্ভার থাকতে পারেÑরাষ্ট্রকে তার নিশ্চয়তা দিতে হবে। তরুণদের আশা-আকাক্সক্ষার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত নতুন বাংলাদেশ বিনির্মাণই হোক এ বছর ‘‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস’ পালনের মূলমন্ত্র।
সভায় যুব উন্নয়ন অধিদপ্তর এর সিডিও বিপুল চাকমা, যুব প্রশিক্ষণার্থী সাজিনা আক্তার, জেলা প্রশাসন প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, ইয়েস সদস্য নিশা চাকমা, স্বপ্নবুনন প্রতিনিধি এস.এম. মুন্না, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ দাশ, প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক সুমেধা চাকমা।
সভার সভাপতি যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক মো: শাহজাহান বলেন, যে প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে বিশেষ করে প্রযুক্তির বহুমুখী ব্যবহার, এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যুবদের সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মত প্রকাশ করেন। সভায় প্রায় ১৪০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। আলোচনা শুরুর আগে একটি যুব র্যালী এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
সভায় তারুণ্যের দাবি সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে জাতীয় অর্জনের মূল চালিকাশক্তি বিবেচনা করে টিআইবি’র ধারণাপত্রের আলোকে দশটি সুপারিশ উত্থাপন করে।(বিজ্ঞপ্তি)

