রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে রাঙামাটিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় দিনব্যাপী (প্রথম ব্যাচের) দপ্তরের প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ মো. মনিরুজ্জামান উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙমাটি পার্বত্য জেলার সভাপতিত্বে প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার ছিলেন কৃষিবিদ অরুণ চন্দ্র রায় অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) ও কৃষিবিদ শাফিয়ার রহমান, অতিরিক্ত উপপরিচালক(পিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্ত রাঙামাটি পার্বত্য জেলা।
সভাপতি বক্তব্যে মো. মনিরুজ্জামান বলেন, পার্বত্য অঞ্চলে একক জাতের আম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে । বর্তমানে অনেক কৃষক আম চাষে আগ্রহী হয়ে বাণিজ্যিক চাষাবাদের লক্ষ্যে বাগান করছেন, এই বাগানটি পরিকল্পিতভাবে রপ্তানিযোগ্য উৎপাদন করার জন্য যাবতীয় সহযোগিতা প্রদানের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রতি পরামর্শ ও আহ্বান জানান ।
এছাড়া মাস্টার ট্রেইনারদয় কিভাবে একটি বাগানের উৎপাদন রপ্তানিযোগ্য করা যায় এর বিভিন্ন ধাপগুলো বিস্তারিতভাবে আলোচনা করেন।
রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।(বিজ্ঞপ্তি)

