ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পি’আর পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের ফিসারি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলীস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ ইমাম হোসাইন।
বক্তারা বলেন, দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পি’আর পদ্ধতির বাস্তবায়ন সময়ের দাবি। একইসঙ্গে রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদের আইনগত স্বীকৃতি, অতীতের গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।
এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি একে এম ইসরাইল, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ দিদার, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ বেলাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।(বিজ্ঞপ্তি)

