ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর রাঙামাটি পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী মানুষের অধিকার, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা সেক্রেটারি মাওলানা মো. ওমর ফারুক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ দিদারুল আলম।
বক্তারা বলেন, দেশের শ্রমজীবী জনগোষ্ঠীকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ অবস্থায় ইসলামী শ্রমিক আন্দোলন একটি আদর্শিক, দায়িত্বশীল ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তারা আরও বলেন, ইসলামভিত্তিক শ্রমনীতি প্রতিষ্ঠাই পারে শ্রমজীবীদের প্রকৃত মর্যাদা ফিরিয়ে দিতে।
সম্মেলনের শেষাংশে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি হারুন রশিদ ও সাধারণ সম্পাদক আল আমিন।(বিজ্ঞপ্তি)

