ডেস্ক রিপোর্ট ॥
কীটনাশক ঝুঁকি হ্রাস বিষয়ক দুই দিনব্যাপী উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ রাঙামাটিতে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটির অঞ্চলের জেলা প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটির যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. নাসিম হায়দার। প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধান পোকামাকড় ও রোগের মাঠ নির্ণয় এবং জৈবিক সমন্বিত ব্যবস্থাপনা’ কিভাবে করা যায় এই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং মাঠ পর্যায়ে এই প্রশিক্ষণ কাজে লাগানোর আহ্বান জানান। মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদরোগতত্ত্ব বিভাগের অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা ও কৃষি তথ্য সার্ভিস রাঙামাটির ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা। এই প্রশিক্ষণ শুক্রবার শেষ হবে।

