জিয়াউল জিয়া
অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ করে দিয়েছেন রাঙামাটির মোবাইল ফোন ব্যবসায়ীরা।বুধবার সকালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে।
এসময় বক্তব্য রাখের রাঙামাটি মোবাইল ফোন বিজনেন্স এসোসিয়েশনের সদস্য আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সহ সভাপতি, রোহান চাকমা, মোঃ সায়েম, সভাপতি মোঃ রাশেদুল হক প্রমুখ।
রাঙামাটি মোবাইল ফোন বিজনেন্স এসোসিয়েশনের সভাপতি মোঃ রাশেদুল হক বলেন, এনইআইআর সিস্টের চালুর বিরোধী নই আমরা। এই বাজারটা অনেক পুরনো বাজার, হঠাৎ এনইআইআর সিস্টেম চালু হলে মোবাইল ফোন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। মোবাইল ফোনের নিবন্ধন ছাড়াও আমদানি শুঙ্ক না কামালে ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারা। তাই স্টকে থাকা ফোনগুলো বিক্রি বা নিবন্ধনের সুযোগ দিতে হবে ব্যবসায়ীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আলোকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, অবৈধ বা চোরাই পথে দেশে মোবাইল ফোন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে সরকার ১৬ ডিসেম্বরের মধ্যে সব এনইআইআর ব্যবস্থা চালুর সিন্ধান্ত নিয়েছে। তারপর থেকে সারা দেশে মোবাইল ফোনের খুচরা ব্যবসায়ী বিক্ষোভ করছেন।

