নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় রাঙামাটি আইটি স্কুল পরিদর্শন করেন।
পরিদর্শনে স্কুলের প্রধান শিক্ষক মাদ্রী দেওয়ান, সিনিয়র শিক্ষক সাজিয়া আফরিন, সহকারী শিক্ষক দীপ্ত বড়ুয়া ও প্রশাসনিক কর্মকর্তা হিলসন চাকমা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সদস্য হাবীব আজম শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্কুলের সার্বিক কার্যক্রম, শিক্ষা পরিবেশ ও অবকাঠামো সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় শিক্ষার্থীদের উন্নত শিক্ষার মান বজায় রাখা এবং বিদ্যালয়ের পরিচালনায় সহযোগিতা করার বিষয়ে হাবীব আজম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি শিক্ষকদের পরিশ্রমের প্রশংসা করেন এবং অভিভাবকদের প্রতি শিক্ষার মান উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।

