নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের নিয়ে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার সকালে বনরূপার একটি রেস্তোরাঁয় রাঙামাটিতে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতে এই সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সকলের মতামতে ভিত্তিতে সভাপতি হিসেবে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট এসএম শামসুল আলম ও সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমাকে মনোনীত করা হয়।
এছাড়া সহ-সভাপতি হিসেবে বিজয় টেলিভিশনের প্রতিনিধি এম কামাল উদ্দীন, সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো. আলমগীর মানিক, সহ-সভাপতি এসএ টেলিভিশনের প্রতিনিধি মো. সোলায়মান ও যুগ্ম সম্পাদক আর টিভির প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল ও এখন টেলিভিশনের প্রতিনিধি মো. জিয়াউল রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নিউজ ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু, সহ-সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মো. জিয়াউল হক, দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি মিশু দে, তথ্য ও গবেষণা সম্পাদক মিশু মল্লিক, নারী বিষয়ক সম্পাদক মোহনা টেলিভিশনের প্রতিনিধি মহুয়া জান্নাত মনি ও প্রচার ও দপ্তর সম্পাদক এটিএন নিউজের প্রতিনিধি মো. ইমতিয়াজ কামাল ইমনকে মনোনীত করা হয়।
এছাড়া জেলা শহরে কর্মরত বাকি প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
সংগঠনের সভাপতি এসএম শামসুল আলম বলেন, রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন একটি আদর্শ নিয়ে কাজ করবে। বিশেষ করে যারা বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিত্ব করছেন রাঙামাটিতে, তাদের নিয়ে এ সংগঠন তৈরি করা হয়েছে। এ সংগঠনে যারা অন্তর্ভূক্ত হয়েছেন কিংবা যারা অন্তর্ভূক্ত হবেন তাদেরকে একটি স্থানে ঐক্যবদ্ধ করা হবে। এটা বিশেষ করে সংবাদ প্রচারে সমন্বয়, পেশাগত কাজে ঐক্যের বিকাশ আর সহকর্মীদের মধ্যে সম্প্রীতি তৈরি করবে। আমরা বিশ^াস করি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ সংগঠন সুষ্ঠুভাবে এগিয়ে যাবে।

