রাঙামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি–২৯৯ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে বনরূপার সমতাঘাটে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮ টায় রাঙামাটি বনরূপার সমতাঘাট বাজার এলাকা থেকে কর্মসূচি শুরু হয়। গণসংযোগটি সমতা ঘাট থেকে শুরু হয়ে বনরূপা কাঁচা বাজার এসে শেষ হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল নয়টায় শেষ হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণসংযোগ ও পথসভাটি বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলীমের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৯৯নং আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মো. মানছুরুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি মো. আবদুস সালাম, রাঙামাটি পৌরসভার আমির মাঈনুদ্দীন, সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, পৌরসভা সেক্রেটারি হাফেজ আবুল বাশার, জেলা সূরা সদস্য এডভোকেট রাহমাতুল্লাহ, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পথসভায় এডভোকেট মোখতার আহম্মদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাহাড়ি অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নে জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থাকবে।
নেতৃবৃন্দ বলেন, এই গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।
কর্মসূচিকে ঘিরে সমতাঘাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।(বিজ্ঞপ্তি)

