জিয়াউল জিয়া ॥
রাঙামাটিতে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। শনিবার সকালে শহরের সমতাঘাট ও বনরুপায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির উপদেষ্টা রফিক আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর ইসলাম মিন্টু, জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজ্জাফর হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী নুর জাহান বেগম পারুল, সাধারণ সম্পাদিকা সালেহা আক্তার, রাঙামাটি পৌর ছাত্রদল সদস্য সচিব আব্দুস শাকুর জাবেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, মহিলা দলের জেলা যুগ্ম সম্পাদক নাইমা কামাল, পৌর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস মিয়া, জেলা যুবদলের সহ সভাপতি মো. শাহ আলম, সহ সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, নুর নবী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডেনিশ চাকমাসহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই।


লিফলেট বিতরণ শেষে রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে রাঙামাটিতে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান বলেন, আমরা বিশ^াস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরাও সেই ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দেশের সাধারণ মানুষ ভোট দেয়ার জন্য অপেক্ষায় আছে। আশা করি সাধারণ মানুষের ভোটে বিএনপি নির্বাচিত হলে তারেক রহমান হাত ধরে রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে সারা দেশে যেভাবে নৈরাজ্য ও আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। গতকাল ঢাকা ও খুলনায় দুটি খুনের ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার নিন্দা জানাচ্ছি। খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবিও জানাই।

