রাজস্থলী প্রতিনিধি
রাজস্থলী উপজেলার নিকটবর্তী বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং এক সদস্য বিএনপিতে যোগদান করেছেন।
রবিবার বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং বান্দরবান আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এই ঘোষণা দেন তারা।
তারা হলেন রাজবিলা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম এবং সদস্য মোঃ মনির হোসেন। এসময় তারা বলেন, ধানের শীষের গণজোয়ার দেখেই আমরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আমরা এতোদিন ধোঁকায় পড়েছিলাম। তাদের কার্যক্রম আমাদের ভালো না লাগার কারণে আমরা বিএনপিতে যোগদান করলাম।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক বাবু হরিশচন্দ্র তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন বিএনপির সভাপতি উখ্যাইমং মারমা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম সর্দার, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য বাদশা আলমগীর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পুথোয়াইউ মারমা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন খাঁ, যুবদলের সাধারণ সম্পাদক অংথোয়াইচিং মারমা, ইউপি সদস্য ময়ংয়োউ মারমা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নুরুল আলম পলাশ, আব্দুল হাই, যুবদলের ৫নং ওয়ার্ড সভাপতি জালাল তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, কৃষকদলের সভাপতি নাছির উদ্দীন, শ্রমিকদলের সভাপতি মো. হোসেন হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

